মণিলাল নাগ প্রয়াত
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিষ্ণুপুর ঘরানার প্রখ্যাত সেতারবাদক মণিলাল নাগ প্রয়াত। সোমবার গভীর রাতে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এই 

Advertisement

শিল্পী। বয়স হয়েছিল ৮৭ বছর। প্রবাদপ্রতিম শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বয়সজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসেও সংক্রমণ ছিল। সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়েছিল।
১৯৩৯ সালে বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছিলেন মণিলালবাবু। বাবা সংগীতাচার্য গোকুল নাগও ছিলেন বিষ্ণুপুর ঘরানার জনপ্রিয় শিল্পী। তাঁর কাছ থেকেই প্রাথমিকভাবে যন্ত্র সংগীতের শিক্ষা। পরবর্তীকালে পারফর্ম করেন দেশ-বিদেশে। নানা অনুষ্ঠানে তাঁর সেতার মুগ্ধ করেছিল অগণিত অনুরাগীদের। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।