রাহুলকেই হবু প্রধানমন্ত্রী ভাবছে কংগ্রেস হাইকমান্ড, তেলেঙ্গানায় হবে ‘ভারত সামিট’
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রাজিলে জিতেছেন বামপন্থী লুলা দ্য সিলভা। ইজরায়েলের কুর্সি ছাড়তে হয়েছে নেতানিয়াহুকে। আমেরিকায় মিড টার্ম পোলে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস মনে করছে, বিশ্ব রাজনীতিরনৈতিক পরিস্থিতির এই প্রেক্ষাপট আর জেন জি আন্দোলন ইতিবাচক সম্ভাবনা ইঙ্গিত কংগ্রেস। কী ইঙ্গিত? আগামী ২০২৯ সালে কেন্দ্রে ক্ষমতার কুর্সিতে বসবে কংগ্রেস। হারবে বিজেপি। প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। মঙ্গলবার দলের এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ঠারেঠোরে এমনটাই দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। 

Advertisement

তাই আগামী সরকারের বিদেশ নীতি থেকে নানা প্রকল্প তৈরিতে রাহুল গান্ধীর ভাবনাকে রূপান্তরিত করতেই এখন থেকে শুরু হয়েছে উদ্যোগ। ১৩-১৪ নভেম্বর তেলেঙ্গানার হায়দরাবাদে বসছে ‘ভারত সামিট।’ যেখানে বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রগতিশীল রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, কর্পোরেট প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরা অংশ নেবেন। রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সম্মেলন উদ্বোধন করবেন। 
এআইসিসির বিদেশ বিষয়ক বিভাগের চেয়ারম্যান সলমন খুরশিদ এদিন বলেন, বিশ্বজুড়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রত্যয়, ২০২৯ সালে ভারতে নির্বাচনের পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই ক্ষমতায় কুর্সিতে থাকবেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দেশ সম্পর্কে রাহুল গান্ধীর যে ভাবনা তা রূপান্তর আমাদের লক্ষ্য। নেহরুর ‘নন অ্যালাইন্ড’ বিদেশনীতি, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর নীতির পথেই আমরা চলতে চাই। তারই লক্ষ্যে প্রগতিশীল দেশের প্রতিনিধিদের সঙ্গে হবে আলোচনা। যদিও এই সম্মেলনের আসল উদ্দেশ্য যে, ভবিষ্যতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর চেষ্টা, তা স্পষ্ট। বিশ্বের বিভিন্ন নেতৃত্বের সামনে রাহুলকে নেতা তথা প্রশাসক হিসেবে তুলে ধরার উদ্যোগ বলেই রাজনৈতিক মহলের মত। সলমন খুরশিদের কথাতেই যা স্পষ্ট।