Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাঁজা পাচারের অভিযোগে মহিলা সহ গ্রেপ্তার তিন

মুর্শিদাবাদ থেকে গাড়িতে রাতের অন্ধকারে দত্তপুকুরে আনা হচ্ছিল গাঁজা। গোপনসূত্রে খবর পেয়ে সেই ছক বানচাল করল দত্তপুকুর থানার পুলিস।

গাঁজা পাচারের অভিযোগে মহিলা সহ গ্রেপ্তার তিন
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মুর্শিদাবাদ থেকে গাড়িতে রাতের অন্ধকারে দত্তপুকুরে আনা হচ্ছিল গাঁজা। গোপনসূত্রে খবর পেয়ে সেই ছক বানচাল করল দত্তপুকুর থানার পুলিস। এক মহিলা পাচারকারি সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল কামালউদ্দিন মোল্লা, রফিকুল হোসেন ও নাসিমা বিবি। কামালউদ্দিন ও রফিকুলের বাড়ি নীলগঞ্জে। নাসিমার বাড়ি মুর্শিদাবাদে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে গাঁজা পাচারের একটি খবর আসে। সেই মতো ১২ নম্বর জাতীয় সড়কের উপর পূর্ব খিলকাপুরের দাঁড়িপুকুরে চলছিল চেকিং। সন্দেহজনক একটি গাড়ি আটক করতে তা থেকে উদ্ধার হয় ৩১ কেজি গাঁজা। দত্তপুকুর থানার তদন্তকারীরা মনে করছেন, উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদ হয়ে এই গাঁজা আসছিল। মঙ্গলবার ধৃত তিনজনকে বারাসত আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

অন্যদিকে, মঙ্গলবার রাতে দত্তপুকুরের কদম্বগাছিতে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে পড়শিকে গ্রেপ্তার করছে দত্তপুকুর থানার পুলিস। ধৃতের নাম ইসলাম সর্দার (৬০)। তারও পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ