Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, ধৃত ৩

ঠাকুরপুকুরে ফেসবুকে পরিচয়ের পর তরুণীকে ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

তরুণীকে বাড়িতে ডেকে  ধর্ষণের অভিযোগ, ধৃত ৩
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেসবুকে পরিচয়ের পর বান্ধবীকে বাড়িতে ডেকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর এলাকায়। অভিযোগ, শুধু ধর্ষণ নয়, তিনি যাতে কাউকে ফোন করতে না পারেন, সেকারণে তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। ঠাকুরপুকুর থানায় ওই তরুণী তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানির ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ফেসবুকে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় টিঙ্কু নামের এক যুবকের। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায়ই মোবাইলে কথাবার্তা হত। সম্পর্ক জমে ওঠার পর টিঙ্কুর বাড়িতে তরুণী আসা-যাওয়া করতে শুরু করেন। কখনও কখনও রাতেও থেকে যেতেন সেখানে। চলত মদ্যপান ও নেশার দ্রব্য সেবন। শনিবার সন্ধ্যায় তরুণীকে বাড়িতে ডাকে টিঙ্কু। সেই ডাকে সাড়া দিয়ে তিনি চলে যান সেখানে। তরুণী থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, সেখানে একসঙ্গে তাঁরা নেশা করেন। রাত হয়ে যাওয়ায় থেকে যান সেখানেই। অভিযোগ, গভীর রাতে তাঁকে ধর্ষণ করে টিঙ্কু। রবিবার সকালে অভিযুক্ত ডেকে পাঠায় তার বন্ধু কৌশিককে। অভিযোগ, ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে কৌশিক। সে তরুণীর শ্লীলতাহানি করে এবং শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে বলে অভিযোগ। দুপুরের দিকে হাজির হয় আরেক বন্ধু বাবাই। তার বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। তরুণী অভিযোগে উল্লেখ করেছেন, কিছুদিন আগে তিনি টিঙ্কুর থেকে দশ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা ফেরত দিতে চাপ দেয় বাবাই। সে তাঁর সঙ্গে অভব্য আচরণও করে। কেড়ে নেয় মোবাইল ফোন। রবিবার বিকেলে ওই তরুণীকে ছেড়ে দেয় অভিযুক্তরা। মোবাইল ফোন মিসিংয়ের অভিযোগ জানাতে নির্যাতিতা প্রথমে নেতাজিনগর থানায় যান। সেখানে তাঁর বক্তব্য শোনার পর অফিসাররা তাঁকে ঠাকুরপুকুর থানায় নিয়ে আসেন। রাতেই গ্রেপ্তার করা হয় কৌশিক ও বাবাইকে। তাদের জেরা করে সোমবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে টিঙ্কুকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ