Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাথলিটদের বিশেষ ভাতার ভাবনা

২০৩৬ ওলিম্পিকস আয়োজনের জন্য আবেদন জানিয়েছে ভারত। বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসরের দিকে চোখ রেখে ভারতীয় অ্যাথলিটদেরও এখন থেকে প্রস্তুত করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার।

অ্যাথলিটদের বিশেষ ভাতার ভাবনা
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: ২০৩৬ ওলিম্পিকস আয়োজনের জন্য আবেদন জানিয়েছে ভারত। বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসরের দিকে চোখ রেখে ভারতীয় অ্যাথলিটদেরও এখন থেকে প্রস্তুত করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। শুক্রবার ২১তম বিশ্ব পুলিস এবং ফায়ার গেমসে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘দেশে খেলাধুলার প্রসারে আমরা খামতি রাখতে চাই না। ইতিমধ্যে ওলিম্পিকস আয়োজনের আবেদন জানানো হয়েছে। সেই লক্ষ্যে অ্যাথলিটদেরও এখন থেকে তৈরি রাখার পরিকল্পনা চলছে। সেই মতো প্রায় ৩ হাজার অ্যাথলিটকে মাসে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ