Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার ‘পরোক্ষ নিষেধাজ্ঞা’র ইঙ্গিত

ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চেপেছে। রাশিয়ার থেকে তেল আমদানির ‘জরিমানা’ হিসেবে। কিন্তু আরও অন্য দেশও তো রাশিয়ার থেকে তেল নিচ্ছে! সেই তালিকায় রয়েছে চীনও।

এবার ‘পরোক্ষ নিষেধাজ্ঞা’র ইঙ্গিত
  • ৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চেপেছে। রাশিয়ার থেকে তেল আমদানির ‘জরিমানা’ হিসেবে। কিন্তু আরও অন্য দেশও তো রাশিয়ার থেকে তেল নিচ্ছে! সেই তালিকায় রয়েছে চীনও। তাহলে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কেন ব্যবস্থা? খাস হোয়াইট হাউসেই এই প্রশ্নের মুখে পড়তে হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। জবাবে হুঁশিয়ারির সুরেই তাঁর ইঙ্গিত, চীন সহ অন্য দেশগুলিও বাঁচতে পারবে না। জরিমানার মুখে পড়তে হবে তাদেরও। চাপবে সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞা। তাহলে কি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের মতো চীন সহ অন্যান্য দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সবে তো ৮ ঘণ্টা হল। দেখুন না কী হয়! আপনারা আরও অনেক কিছুই দেখতে পাবেন। আপনারা আরও অনেক সেকেন্ডারি স্যাংশন দেখতে পাবেন।’ মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, চীন কি সেই তালিকায় রয়েছে? এক্ষেত্রে স্পষ্ট জবাব না দিয়ে ট্রাম্প বলেন, ‘হতে পারে। আমরা কীভাবে এগব তার উপর নির্ভর করছে। হতেই পারে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ