Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

এবার বাণিজ্যিক রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক করছে কেন্দ্র

পশ্চিম এশিয়ার সংকটের জেরে বাণিজ্যিক রান্নার গ্যাসের সরবরাহে যে কড়াকড়ি ছিল, তা তুলে নিল কেন্দ্র।

এবার বাণিজ্যিক রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক করছে কেন্দ্র
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ার সংকটের জেরে বাণিজ্যিক রান্নার গ্যাসের সরবরাহে যে কড়াকড়ি ছিল, তা তুলে নিল কেন্দ্র। পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে সাধারণ গৃহস্থের এলপিজির উপরে যে কড়াকড়ি ছিল, তা আপাতত বহাল থাকছে। অর্থাৎ শহরাঞ্চলে রান্নার গ্যাস ডেলিভারির ২৫ দিন পর বুকিং করা যাবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে এর সময়সীমা ৪৫ দিন। অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের জোগান ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় কেন্দ্র। পরবর্তীকালে অবশ্য সেই নিয়ম কিছুটা শিথিল করে জোগানের হার ৮০ শতাংশ করা হয়।

Advertisement

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সব বাণিজ্যিক ও শিল্প সংস্থার গ্রাহকের তথ্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ডেটাবেসে রাখতে হবে। তিনটি তেল সংস্থা মিলে একটিমাত্র ডেটাবেস তৈরি করার কথাও জানানো হয়েছে নির্দেশিকায়। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে বিশ্ববাজারে এলপিজির জোগান ধাক্কা খায়। তখন কেন্দ্রীয় সরকার গৃহস্থের রান্নার গ্যাসকে অগ্রাধিকার দিয়ে হোটেল, রেস্তরাঁ, শিল্পের বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহে রাশ টানে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ