Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

এই শ্রাবণ...

ঘোর শ্রাবণ। আকাশের মন ভালো নেই। এহেন বর্ষণমুখর দিনে নীল রঙে নিজেকে সাজিয়ে তুললেন তিনি। অর্থাৎ অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে মুহূর্তে যেন বদলে গেল পরিবেশ।

এই শ্রাবণ...
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ঘোর শ্রাবণ। আকাশের মন ভালো নেই। এহেন বর্ষণমুখর দিনে নীল রঙে নিজেকে সাজিয়ে তুললেন তিনি। অর্থাৎ অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে মুহূর্তে যেন বদলে গেল পরিবেশ। মাহেশ্বরী জরি বর্ডার সিল্ক কটন শাড়ির জমিতে ছোটো ছোটো বুটি। এ এমন রং, মন ভালো হতে বাধ্য। শ্যামৌপ্তি শাড়ি পরতে ভালোবাসেন। শ্যুটিংয়ে প্রয়োজনে শাড়ি তো পরতেই হয়। আর অন্যান্য সময় ক্যাজুয়াল পোশাকে থাকেন। তবে উৎসব, অনুষ্ঠানে শাড়িই তাঁর প্রথম পছন্দ। মাহেশ্বরী শাড়ির আলাদা ঐতিহ্য। বৃষ্টির দিনে অল্প সাজে নিজেকে সাজিয়ে তুলতে চাইলে এই ধরনের শাড়ি হতে পারে আপনার প্রথম চয়েজ। জামরঙা ডিজাইনার ব্লাউজ ছিল নায়িকার পরনে। শ্যামৌপ্তির গয়নাতেও বিশেষত্ব রয়েছে। পেনডেন্টটি হাতির মাথার আকৃতির। সবসময়ই ইউনিক কিছুর খোঁজে থাকেন তিনি। সঙ্গে হালকা মেকআপ তাঁর পছন্দের। খোলা চুল যেন এক মায়াবী লুক তৈরি করেছে। এবার বেরিয়ে পড়ার অপেক্ষা।  

Advertisement

• স্বাধীনতা। ছোট্ট শব্দ। কিন্তু এর গভীরতা এক অনন্তের বার্তা বয়ে আনে। স্বাধীনভাবে বেঁচে থাকার অভ্যাস খুব জরুরি। ছোটো থেকে সে অভ্যাস রপ্ত করেছেন শ্যামৌপ্তি। ভাবনার স্বাধীনতা চাই। নিজের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করার স্বাধীনতাও প্রয়োজন। আর সাজগোজেও যেন নিজের স্বাধীন ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট হয়। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে দ্বিতীয় শাড়িটি সে কথা মাথায় রেখেই বেছে নিয়েছিলেন শ্যামৌপ্তি। সুতির শাড়িটির বিশেষত্ব পাড় জুড়ে। সেখানে রয়েছে একটি বার্তা। এর সঙ্গে ডিজাইনার ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। ছোট্ট টিপ সাজ একেবারে বদলে দিয়েছিল। বরাবরের মতো হালকা মেকআপেই তিনি স্বচ্ছন্দ। স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠানে আমন্ত্রণ থাকে। সেখানে এই ধরনের শাড়ির কদর হবে। এছাড়াও দিনের বেলার যে কোনো অনুষ্ঠানে আপনি পরতে পারেন। শ্যামৌপ্তির মতো ডিজাইনার ব্লাউজ ট্রাই করতে পারেন। অথবা কনট্রাস্ট রঙের ব্লাউজও মানাবে ভালো। ক্যারি করতে পারলে শার্ট দিয়েও পরতে পারেন শাড়িটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ