Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুভাজা ছাড়া খাবে না চোর, নাকানিচোবানি পুলিসের

‘আলুভাজা না পেলে কিছুতেই ভাত খাব না।’ চুরির অভিযোগে ধৃত এক যুবকের এই আবদারে নাকানিচোবানি খায় শান্তিপুর থানার পুলিস। পরপর বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছে ওই যুবক।

আলুভাজা ছাড়া খাবে না চোর, নাকানিচোবানি পুলিসের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ‘আলুভাজা না পেলে কিছুতেই ভাত খাব না।’ চুরির অভিযোগে ধৃত এক যুবকের এই আবদারে নাকানিচোবানি খায় শান্তিপুর থানার পুলিস। পরপর বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছে ওই যুবক। সূত্রের খবর, নদীয়ার তাহেরপুর থানা সহ একাধিক এলাকায় সম্প্রতি মোটরবাইক চুরির ঘটনা বেড়ে যায়। তদন্তে নেমে পুলিস গ্রেপ্তার করে তাহেরপুর থানা এলাকার তন্ময় রায়কে। থানায় আসার পরই তার আবদার শুরু হয়ে যায়। ‘ভাতের সঙ্গে আলুভাজা নেই কেন?’ শুক্রবার লকআপে রীতিমতো নাছোড়বান্দা হয়ে ওঠে সে। প্রথমে ব্যাপারটিকে ততটা গুরুত্ব দিতে চাননি কর্তব্যরত পুলিসকর্মীরা। কিন্তু, আলুভাজা ছাড়া ভাত না খাওয়ার তার এই ধনুক-ভাঙা পণ দেখে শেষমেশ রাজি হয় পুলিস। পুলিস ভাত খাওয়ার জন্য তাকে প্রথমে অন্যান্য পদ ‘অফার’ করে। কিন্তু তাতে তাকে রাজি করানো যায়নি। শেষমেষ আলুভাজা করে নিয়ে আসার পর ভাতের থালা স্পর্শ করে সে। শান্ত হয় ‘আলুপ্রেমী’ অভিযুক্ত। পুলিসের দাবি, মাঝেমধ্যেই বিভিন্ন অভিযুক্ত উদ্ভট দাবি করে। কিন্তু, আলুভাজা নিয়ে এত জেদ আমরা আগে দেখিনি। স্থানীয় এক পুলিসকর্মী বলেন, চুরির অভিযুক্ত হলেও তার পেট তো ভরাতে হবে। তাই তার আবদার মেনে নিতে হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ