Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এবার আইএসএলে থাকছে অবনমন

উদ্বোধনের মাত্র ২০ ঘণ্টা আগে বড় সিদ্ধান্ত নিল এআইএফএফ। শুক্রবার রাতে আইএসএলের একটি প্রোমোশনাল ভিডিয়োতে লিগের নিয়মাবলী স্পষ্ট করা হয়।

এবার আইএসএলে থাকছে অবনমন
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্বোধনের মাত্র ২০ ঘণ্টা আগে বড় সিদ্ধান্ত নিল এআইএফএফ। শুক্রবার রাতে আইএসএলের একটি প্রোমোশনাল ভিডিয়োতে লিগের নিয়মাবলী স্পষ্ট করা হয়। জানা গিয়েছে, ১৪টি দল সিঙ্গল লেগে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৯১টি ম্যাচের পর লিগ তালিকার শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। তবে চমক লুকিয়ে অবনমনের সিদ্ধান্তে। এতদিন আইএসএলে রেলিগেশন ছিল না। কিন্তু এবার লিগ তালিকার সবচেয়ে শেষে থাকা দলটি অবনমিত হবে। আগামী মরশুমে সংশ্লিষ্ট দলটি খেলবে আই লিগে। এই প্রতিযোগিতাটির বর্তমান নাম ইন্ডিয়ান ফুটবল লিগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ