Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২০২৬ বিশ্বকাপে থাকবে হাইড্রেশন ব্রেক

২০২৬ সালে প্রথমবারের জন্য তিনটি ভিন্ন দেশে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকোর পাশাপাশি আয়োজনের দায়িত্বে থাকছে কানাডা।

২০২৬ বিশ্বকাপে থাকবে হাইড্রেশন ব্রেক
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ২০২৬ সালে প্রথমবারের জন্য তিনটি ভিন্ন দেশে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকোর পাশাপাশি আয়োজনের দায়িত্বে থাকছে কানাডা। তিনটি দেশের মোট ১৬টি রাজ্যে হবে ম্যাচ। থাকছে একাধিক টাইম জোন। আর সেই সঙ্গে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মাথাব্যথা বাড়িয়েছে সেখানকার আর্দ্রতা। বেশ কয়েকটি শহরে প্রবল গরমের মধ্যেই খেলতে হবে ম্যাচ। সেই কথা মাথায় রেখে আসন্ন বিশ্বকাপ থেকেই ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ম চালু করছে ফিফা। প্রত্যেক ম্যাচের প্রতিটি অর্ধে ৩ মিনিট করে এই জলপানের বিরতি দেওয়া হবে। তবে ম্যাচের সময় থেমে থাকবে না। সংযোজিত সময়ের সঙ্গে এই বাড়তি ৩ মিনিট যোগ করা হবে। অর্থাৎ, ৯০ মিনিটের পরিবর্তে অন্তত ৯৬ মিনিট মাঠে থাকতে হবে ফুটবলারদের।

Advertisement

এই প্রসঙ্গে ২০২৬ বিশ্বকাপ টুর্নামেন্টের চিফ অফিসার মানোলো জুবিরিয়া জানান, ‘ফিফা সবসময় ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে। তাই আসন্ন বিশ্বকাপের ম্যাচে আর্দ্রতার কথা মাথায় রেখে এই হাইড্রেশন ব্রেক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেফারি প্রতিটি অর্ধের ২২ মিনিটে বাঁশি বাজাবেন। তবে এর আগে যদি কোনও কারণে খেলা বন্ধ থাকে তাহলে তখনই এই ব্রেক নেওয়া যাবে।’ উল্লেখ্য, ২০২৫ ক্লাব বিশ্বকাপ চলাকালীন বেশ কয়েকটি ম্যাচে প্রবল আর্দ্রতার কারণে ফুটবলাররা সমস্যায় পড়েছিলেন। টুর্নামেন্টের মাঝপথে বেশ কিছু ম্যাচে কুলিং ব্রেক চালু করে ফিফা। তবে সেগুলি সব ভেন্যুতে প্রযোজ্য ছিল না। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচেই এই হাইড্রেশন ব্রেকের নিয়ম চালু করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ