Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আস্থা নেই রাজ্য নেতাদের উপর, বিধানসভা ভোটে ভরসা সেই মোদি-শাহ

চলতি মাসে ফের বাংলায় সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯মে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন তিনি

আস্থা নেই রাজ্য নেতাদের উপর, বিধানসভা ভোটে ভরসা সেই মোদি-শাহ
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে ফের বাংলায় সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯মে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন তিনি। এবার চলতি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা। 

Advertisement

সূত্রের দাবি, আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে মোদি-শাহ জুটি নিয়মিত বাংলায় আসবেন। সব ঠিকঠাক থাকলে পালা করে প্রতি মাসে আসতে পারেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক যেভাবে প্রধানমন্ত্রী ২৯মে উত্তরবঙ্গ থেকে ফিরে যেতেই এক জুন কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অমিত শাহ। জুলাই মাসে ফের এ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে তাঁর। অন্যদিকে নরেন্দ্র মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলায় নিবিড় প্রচার শুরু করতে চলেছে বিজেপি। জেলায় জেলায় এই কর্মসূচি বড় আকারে উদযাপন করার পরিকল্পনা করা হয়েছে। তার সূচনা হিসেবে আগামী পরশু, মঙ্গলবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব কলকাতায় কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। গোটা দেশজুড়ে এই অনুষ্ঠান হবে। যার মূল বিষয় গত ১১ বছরের সাফল্য। পরের দিন থেকেই জেলায় জেলায় মোদি সরকারের বিবিধ জনমুখী প্রকল্পের প্রচার শুরু হবে। তাতে অনেক জেলাতেই দলের কেন্দ্রীয় নেতা কিংবা মন্ত্রীদের জেলায় পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রচার শুরু করতে হবে। তার মাধ্যমে সাংগঠনিক শক্তি যাচাই এবং জনসংযোগ চলবে। এই কর্মসূচি চলাকালীন বিজেপির শক্তি ও জনপ্রিয়তা বুঝে জেলায় জেলায় নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে দিয়ে জনসভার চেষ্টা করবে দল। তা সম্ভব না হলে দু’টি জেলা নিয়ে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে রাজনৈতিক একটা করে সভা করার চেষ্টা হবে। সবমিলিয়ে এখন থেকেই ভোটের আবহ তৈরি করতে সচেষ্ট গেরুয়া পার্টি।

Advertisement
সম্পর্কিত সংবাদ