Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, চুক্তি প্রকাশের বিলম্বে খোঁচা ভান্সের

আমেরিকা ও ইরানের শান্তিচুক্তির শর্ত প্রকাশে বিলম্বের কারন কী? একটি পডকাস্টে এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই পাকিস্তানের বাক স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করলেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স।

পাকিস্তানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, চুক্তি প্রকাশের বিলম্বে খোঁচা ভান্সের
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকা ও ইরানের শান্তিচুক্তির শর্ত প্রকাশে বিলম্বের কারন কী? একটি পডকাস্টে এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই পাকিস্তানের বাক স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করলেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স। ভান্স জানিয়েছেন, প্রাথমিক সমঝোতার চুক্তির শর্তগুলির স্বচ্ছতা নিয়ে সন্দেহ থাকার কারণেই তা প্রকাশে দেরি হয়েছে। শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া সত্ত্বেও ভান্সের এই টিপ্পনিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের। 

Advertisement

গত ১৫ জুন ইরানের সঙ্গে প্রাথমিক সমঝোতার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ দিন পর সেই চুক্তির শর্তগুলি প্রকাশ করে ওয়াশিংটন। সেই বিলম্ব নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভান্স বলেন, ‘আমরা আসলে এই চুক্তির শর্তগুলি প্রকাশ করতে চাইছিলাম। পাকিস্তান ও কাতারে বাক স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। আমার মনে হয় না সেখান থেকে (পাকিস্তান) বিষয়টি প্রকাশ পেলে মার্কিন নাগরিকরা তা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন। সেই কারণেই শর্ত প্রকাশে বিলম্ব হয়েছে।’
ভান্সের এই মন্তব্য ফের একবার শাহবাজ শরিফের দেশের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার মতো মৌলিক বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলে দিল। প্রসঙ্গত, সংবাদপত্রের স্বাধীনতার সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের স্থান ১৫৩ নম্বরে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ