Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, বহির্বিভাগের সামনের অংশও ডুবে থাকে অন্ধকারে, সোনারপুর গ্রামীণ হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার ছবি

পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে। সন্ধ্যার পর হাসপাতালের মূল গেট একপ্রকার অন্ধকারে ডুবে যায়।

পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, বহির্বিভাগের সামনের অংশও ডুবে থাকে অন্ধকারে, সোনারপুর গ্রামীণ হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার ছবি
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে। সন্ধ্যার পর হাসপাতালের মূল গেট একপ্রকার অন্ধকারে ডুবে যায়। উল্টো দিকে থাকা দোকান, লাইটপোস্টের আলোয় কিছুটা আলোকিত হয় হাসপাতালের গেট। ভিতরে দু’টি হলুদ নিয়ন আলো আছে। তবে সেটা পর্যাপ্ত নয় বলে দাবি রোগীর আত্মীয়দের। বহির্বিভাগের সামনের অংশও অন্ধকার থাকে।

Advertisement

এলাকার বাসিন্দা ও রোগীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়নি। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে দীর্ঘদিন ধরে এমন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ অত্যন্ত উদ্বেগজনক। লোডশেডিং হলে হাসপাতালের প্রধান প্রবেশপথ ও সামনের রাস্তা সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। 
তাতে রোগী, তাঁদের পরিবার, বয়স্ক মানুষ এবং রাতের বেলা হাসপাতালে আসা সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে বিকল্প কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ।এই অন্ধকারের যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।  প্রশ্ন উঠছে, গুরুত্বপূর্ণ একটি সরকারি হাসপাতালের প্রধান প্রবেশপথে দীর্ঘদিন ধরে আলোর ব্যবস্থা করা গেল না কেন? হাসপাতালে স্থায়ী ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।  ব্লক স্বাস্থ্যবিভাগের তরফে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ