পিছিয়ে দেওয়া হল জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১৪:৫৮
Prefer us on Google

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ইছাপুরে পিছিয়ে দেওয়া হল। আগামীকাল জগদ্ধাত্রী প্রতিমার কার্নিভাল বেরোনোর কথা ছিল ইছাপুরে। এস বি রোড, ঘোষ পাড়া রোড, বাদামতলা হয়ে ওই শোভাযাত্রা যেত প্রতিমা নিয়ে। তা কালকের পরিবর্তে সোমবার হবে। চন্দননগরের মত ইছাপুরেও কয়েক বছর ধরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল হচ্ছে।

Advertisement