Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাধারঘাট বাপুজি ক্লাবের খুঁটিপুজোয় থিম-উন্মোচন

বহরমপুরের রাধারঘাট বাপুজি ক্লাবের খুঁটি পুজো ঘিরে উৎসবের মেজাজ। শনিবার উল্টো রথের দিন সকালে ক্লাবের বিশাল প্রাঙ্গণে সদস্য এবং তাঁদের পরিবারের লোকজন মিলে খুঁটি পুজোর আয়োজন করেন।

রাধারঘাট বাপুজি ক্লাবের খুঁটিপুজোয় থিম-উন্মোচন
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের রাধারঘাট বাপুজি ক্লাবের খুঁটি পুজো ঘিরে উৎসবের মেজাজ। শনিবার উল্টো রথের দিন সকালে ক্লাবের বিশাল প্রাঙ্গণে সদস্য এবং তাঁদের পরিবারের লোকজন মিলে খুঁটি পুজোর আয়োজন করেন। শারদ উৎসবের আয়োজন ৭৮তম বর্ষে পদার্পণ করবে বাপুজি ক্লাবের এই পুজো। বহরমপুর শহরের গঙ্গার ওপারে এই পুজো ঘিরে মানুষের আলাদা উন্মাদনা থাকে। প্রতি বছরই মণ্ডপশয্যার অভিনবত্বে তারা চমক দেয়। খুঁটি পুজোর দিনই তারা এ বছরের থিম উন্মোচন করল। এবার শারদ উৎসবে তাদের বিশাল প্রাঙ্গণে গড়ে উঠবে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মীমন্দির। গোটা মণ্ডপে লাইট ও সাউন্ডের প্রয়োগ আলাদা চমক দেবে দর্শনার্থীদের। 

Advertisement

পুজো কমিটির উদ্যোক্তা অমল ঘোষ বলেন, অত্যন্ত জাঁকজমকভাবে আমরা এই পুজোর আয়োজন করি। প্রতিবছরই আমাদের মণ্ডপশয্যার চমক মানুষের নজর কাড়ে। জেলার সমস্ত প্রান্ত থেকেই মানুষজন এখানে ভিড় জমায়। পুজো উপলক্ষ্যে মাঠে মেলাও বসে। এ বছর আমাদের বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। আশা করি দর্শনার্থীরা, এবছরও আমাদের মণ্ডপের অভিনবত্বে খুশি হবেন। বিশেষ করে এবছর  নজরকাড়া লাইট ও সাউন্ডের যুগলবন্দি থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ