Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দ বাদ যাচ্ছে না, মন্তব্য আইনমন্ত্রীর

চাপের মুখে পিছু হটল কেন্দ্র! সংবিধানের প্রস্তাবনা থেকে সরছে না ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দ দুটি। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল একথা জানিয়েছেন।

‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দ বাদ যাচ্ছে না, মন্তব্য আইনমন্ত্রীর
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চাপের মুখে পিছু হটল কেন্দ্র! সংবিধানের প্রস্তাবনা থেকে সরছে না ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দ দুটি। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আপাতত দুটি শব্দ সরানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের’। মন্ত্রী বলেছেন, ‘বিষয়টি নিয়ে রাজনৈতিক ও  নাগরিক সমাজে বিতর্ক চলছে। তবে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত সংবিধান সংশোধনের বিষয়ে কোনও আইনি বা সাংবিধানিক পদক্ষেপ নেয়নি’। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী এ প্রসঙ্গে, ২০২৪ সালে সুপ্রিম কোর্টে দায়ের একটি মামলার কথা উল্লেখ করেন। যেখানে ১৯৭৬ সালে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হওয়া ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দ দুটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মামলাটি খারিজ করে দেয় শীর্ষ আদালত। মোদি সরকারের আমলে বেশ কয়েকবারই বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাধে।  সম্প্রতি সদ্য প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকারও এবিষয়ে মন্তব্য করে বিতর্কে উস্কে দিয়েছিলেন।  জরুরি অবস্থার সময় এই শব্দদ্বয়কে শামিল করার বিষয়টিকে ‘সনাতন ধর্মের প্রতি অবমাননাকর’ বলে মন্তব্য করেন তিনি। শব্দদুটি সরানোর পক্ষে সওয়াল করেছেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসবালেও। বিজেপি ও আরএসএসের একাংশের পক্ষ থেকে একের পর এক সওয়ালের পরিপ্রেক্ষিতের সরব হয় বিরোধীরা। তাদের আক্রমণের মুখে পড়ে মোদি সরকার। এবার বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ