কাজিরাঙায় মিনিবাসে ট্রাকের ধাক্কা, কমপক্ষে ২৩ জনের মৃত্যুর আশঙ্কা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১৭:১৩
Prefer us on Google

গুয়াহাটি, ১৩ নভেম্বর: অসমে ভয়াবহ পথ দুর্ঘটনা। কাজিরাঙায় একটি মিনিবাসে দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জখম আরও অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতদের অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতা এতো প্রবল ছিল যে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। সে সময়ে গাড়িটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী। স্থানীয়দের উদ্যোগে শুরু হয় প্রাথমিক উদ্ধারকাজ। জখম ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।