Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্যোগে ‘ত্রাতা’ বট-পাকুড়ের বিয়ে, কব্জি ডুবিয়ে খেলেন তিস্তার বাঁধের বাসিন্দারা

দুর্যোগে ‘ত্রাতা’ বট-পাকুড়! সেকারণে শিব-পার্বতী জ্ঞানে তাদের বিয়ে দিলেন তিস্তার বাঁধের বাসিন্দারা। পুরোহিত ডেকে, মন্ত্রোচ্চারণ, হোম-যজ্ঞ করে গাছের বিয়ে হল জলপাইগুড়ি শহর লাগোয়া দক্ষিণ সুকান্তনগরে।

দুর্যোগে ‘ত্রাতা’ বট-পাকুড়ের বিয়ে, কব্জি ডুবিয়ে খেলেন তিস্তার বাঁধের বাসিন্দারা
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্যোগে ‘ত্রাতা’ বট-পাকুড়! সেকারণে শিব-পার্বতী জ্ঞানে তাদের বিয়ে দিলেন তিস্তার বাঁধের বাসিন্দারা। পুরোহিত ডেকে, মন্ত্রোচ্চারণ, হোম-যজ্ঞ করে গাছের বিয়ে হল জলপাইগুড়ি শহর লাগোয়া দক্ষিণ সুকান্তনগরে। গাছ যেমন তাঁদের রক্ষা করছে, তেমনই তাঁরা বুক দিয়ে আগলে রাখবেন গাছকে। বট-পাকুড়ের বিয়েতে এই শপথ নিলেন বাঁধের বাসিন্দারা। আর গাছের বিয়েতে দায়িত্ব ভাগ করে নিলেন প্রত্যেকে। ধূমধাম করে বিয়ে শেষে ছিল খাওয়াদাওয়ার আয়োজন। কব্জি ডুবিয়ে খেলেন এলাকার প্রায় হাজার খানেক বাসিন্দা। 

Advertisement

দক্ষিণ সুকান্তনগরের বিনোদ রায় বলেন, গত বছর এখানে ভয়ঙ্কর ঝড়ে  কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একজনের মৃত্যুও হয়েছিল। কিন্তু যেখানে বট-পাকুড় গাছ দু’টি রয়েছে, সেখানে ক্ষয়ক্ষতি হয়নি। এটা দেখার পর থেকে আমরা ওই দু’টি গাছের পুজো শুরু করি। শিব-পার্বতী জ্ঞানে তাদের বিয়ে দেওয়া হল। বট-পাকুড়ের বিয়েতে পুরোহিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। এই উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। 
গাছের বিয়েতে পাত্রপক্ষের অভিভাবক হিসেবে ছিলেন দিনমজুর শ্রীকান্ত রায়। বললেন, গত বছর এই গাছ সমস্ত দুর্যোগ থেকে আমাদের বাঁচিয়েছে। সেকারণে দু’টি গাছের বিয়ে দিয়ে আমরা তাদের রক্ষার দায়িত্ব নিলাম। ‘পাত্রী’পক্ষের দায়িত্ব নেওনা স্থানীয় সাগর সরকার বলেন, হোক না গাছ। ‘মেয়ে’র বিয়ে বলে কথা। বাজারে গিয়ে বিয়ের কাপড় কিনেছি। এই গাছদু’টি আমাদের সন্তানের মতো হয়ে থাকবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ