Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লেবাননে হিজবুল্লা ঝামেলা না থামালে ইরানে ফের হামলা চালাবে আমেরিকা

লেবাননে হিজবুল্লার কার্যকলাপ নিয়ে আমেরিকা ফের হামলার হুমকি দিয়েছে। ইরানের সঙ্গে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন।

লেবাননে হিজবুল্লা ঝামেলা না থামালে ইরানে ফের হামলা চালাবে আমেরিকা
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ কি থামবে? শান্তি ফিরবে পশ্চিম এশিয়ায়? নাকি ফের ভেস্তে যাবে আলোচনা? একাধিক প্রশ্ন সঙ্গে নিয়েই সুইত্জারল্যান্ডে আলোচনায় বসল দু’পক্ষ। কিছুদিন আগেই যুদ্ধ থামানোর প্রাথমিক চুক্তিতে সই করেছিল ওয়াশিংটন ও তেহরান। তবে সেই মউ স্বাক্ষর হয়েছিল ভার্চুয়ালি। এরপর রবিবার সুইত্জারল্যান্ডের বুয়েরজেনস্টকে পাহাড়ে ঘেরা রিসর্টে মুখোমুখি আলোচনায় বসল ইরান ও আমেরিকা। যার পোশাকি নাম ‘লেক লুসার্ন সামিট’। ওয়াশিংটনের পক্ষে আলোচনায় দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। অন্যদিকে, ইরানের পক্ষে সেদেশের পার্লামেন্টের স্পিকার মগম্মদ বাঘের ঘালিবাফ। মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতার ও পাকিস্তান। জানা গিয়েছে, লেবানন নিয়ে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দিয়েছে ইরান। তারা বলেছে, লেবাননে ইজরায়েলি হামলা বন্ধ না হলে হরমুজ খোলা হবে না। এব্যাপারে ভান্সের আশ্বাস, ইরান সহ সমগ্র পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকারবদ্ধ। এই আলোচনার মাঝেই ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, লেবাননে ইরানের মদতপুষ্ট গোষ্ঠী ঝামেলা করছে। এই গোষ্ঠীর উপর রাশ না টানলে ফের ইরানে হামলা চালাবে আমেরিকা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে হিজবুল্লার নাম করেননি ট্রাম্প। তবে পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন,  হিজবুল্লার উপর রাশ টানতে হবে ইরানকে।  এদিকে, ইরানের সঙ্গে নতুন এক অধ্যায়ের সূচনা করার সম্ভাবনার কথা জানিয়েছেন ভান্স। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ