Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে যুব সঙ্ঘ ও ব্যায়ামাগারের গণেশ পুজোর থিম এবার ‘মা কালী’

থিমের গণেশ পুজো করে এবারও তাক লাগাল মেদিনীপুরের যুব সঙ্ঘ ও ব্যায়ামাগার। ১৫তম বর্ষে তাদের পুজোর থিম ‘মা কালী’।

মেদিনীপুরে যুব সঙ্ঘ ও ব্যায়ামাগারের গণেশ পুজোর থিম এবার ‘মা কালী’
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: থিমের গণেশ পুজো করে এবারও তাক লাগাল মেদিনীপুরের যুব সঙ্ঘ ও ব্যায়ামাগার। ১৫তম বর্ষে তাদের পুজোর থিম ‘মা কালী’। দেবী কালী ও তাঁর অস্ত্রশস্ত্র এই থিমে তুলে ধরা হচ্ছে। মেদিনীপুর শহরের রাঙ্গামাটি ঝর্ণাডাঙ্গা ল’ কলেজ রোডে মঙ্গলবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে জেলার পুলিস সুপার ধৃতিমান সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুজোর বাজেট প্রায় সাত লক্ষ টাকা।

Advertisement

উদ্যোক্তারা জানিয়েছেন, বুধবার গণেশপুজো হবে। ১ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাবের তরফে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। নৃত্য প্রতিযোগিতা আয়োন করা হয়েছে। প্রতিবছর এই ক্লাবের গণেশপুজো দেখতে জেলার নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমায়। ক্লাবের সম্পাদক সনু ঠাকুর বলেন, এবছর রেকর্ড মানুষের ভিড় হবে বলে আমরা আশাবাদী। পুজো দেখতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুলিস ও প্রশাসনের তরফে সবসময় সহযোগিতা পাওয়া যায়। ২০০০ সালে রাঙ্গামাটি ঝর্ণাডাঙার কয়েকজন বাসিন্দা এই ক্লাবের প্রতিষ্ঠা করেন। মূলত সমাজকল্যাণমূলক কাজের জন্য ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। সেসময় ছোট আকারে গণেশপুজো হতো। তবে ২০০৫সাল থেকে ক্লাবের উদ্যোগে বড় করে পুজো হচ্ছে। কয়েকবছরের মধ্যেই এই গণেশপুজোর জনপ্রিয়তা বাড়তে থাকে। থিমের পুজো করে দর্শনার্থীদের নজর কাড়তে থাকেন উদ্যোক্তারা।
এই ক্লাবের সদস্যরা নানা সামাজিক কাজেও এগিয়ে আসেন। গণেশপুজোর সময় রক্তদান শিবির হয়। করোনা সঙ্কটে ক্লাবের উদ্যোগে মানুষকে নানাভাবে সহযোগিতা করা হয়েছিল। খেলাধুলোর চর্চা বাড়াতে ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টও আয়োজিত হয়।ক্লাবের সভাপতি শঙ্কর ফটিক বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। সবাই মিলে কঠোর পরিশ্রম করে এই পুজোর আয়োজন করি। এবার পুরুলিয়া থেকে ঝুমুরশিল্পী আসছেন। বাংলা সিরিয়ালের আর্টিস্টরাও আসবেন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ