নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে মেসারার্সের বিরুদ্ধে দল নামায়নি মোহন বাগান। ম্যাচের ভাগ্য কী হবে? সূত্রের খবর, দ্রুত সিদ্ধান্তের সম্ভাবনা কম। সদ্য আইএফএ’র গর্ভনিং বডির নির্বাচন হয়েছে। এজিএমের পর বাকি পদক্ষেপ। এদিকে, ডুরান্ড কাপের মাঝেই লিগের সুপার সিক্সের অঙ্ক জমজমাট। গ্রুপ ‘এ’ তে ইস্ট বেঙ্গল, পাঠচক্র, সুরুচি সঙ্ঘ ও পুলিস এসি’র টানটান লড়াই। কিছুটা পিছিয়ে মোহনবাগান। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বিনোর দল। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্টে পিছিয়ে পাঠচক্র। অন্যদিকে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট সুরুচি সঙ্ঘের। এছাড়া পুলিস এসি দুই প্রধানকে হারিয়ে চমক দিয়েছে। ৮ ম্যাচে তাদেরও পয়েন্ট ১৫।



