আম রুইয়ের আচারি কারি
আম রুইয়ের আচারি কারি
উপকরণ: রুই মাছ ৫-৬ টুকরো, লম্বা করে কাটা আম ১টি, পেঁয়াজ বাটা কাপ, আদা বাটা ১ চামচ, রসুন কুচি চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ, গোটা সর্ষে চামচ, কারি পাতা ২ চামচ, কাঁচালঙ্কা ৪টি, ভাজা জিরে গুঁড়ো ১ চামচ, নুন পরিমাণ মতো, গুড় ১ চামচ, সর্ষের তেল পরিমাণ মতো।
আচারি মশলার উপকরণ: গোটা ধনে ২ চামচ, গোটা জিরে ১ চামচ, মৌরি ১ চামচ, জোয়ান চামচ, মেথি দানা চামচ, সর্ষে দানা চামচ, কালো জিরে চামচ, শুকনো লঙ্কা ২টি।
প্রণালী: প্রথমে রুই মাছ হলুদ ও নুন মাখিয়ে ৫ মিনিট রেখে পরিমাণ মতো সর্ষের তেলে ভেজে নিন। এবার শুকনো কড়াইতে আচারি মশলার উপকরণ হালকা রোস্ট করে নিন। তা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবার অন্য একটি প্যানে কাপ সর্ষের তেল দিয়ে কারিপাতা, রসুন কুচি ও সর্ষে ফোড়ন দিন। তাতে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর তাতে আদা বাটা, হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। এরপর কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপর ১ কাপ জল দিয়ে একটু ফুটে উঠলে ভাজা মাছ, কাঁচালঙ্কা, ভাজা জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও গুড় দিয়ে দিতে হবে। একটু ঘন হলে আচারি মশলা ২ চামচ মতো ছড়িয়ে গ্রেভি ঘন করে নামিয়ে নিতে হবে।
কাঁচা আমের ঝুরো আচার
উপকরণ
কাঁচা আম ৪টি (বড়), চিনি ১ কাপ, গুড় ১ কাপ, বিটনুন ১ চামচ, হলুদ গুঁড়ো চামচ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, গোটা শুকনো লঙ্কা ২টি, রোস্টেড জিরে গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ, গন্ধরাজ লেবুর জেস্ট চামচ, গন্ধরাজ লেবুর রস ১ চামচ।
প্রণালী
প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমের আঁটি বাদ দিয়ে লম্বালম্বি ভাবে গ্রেটারে কুচিয়ে নিতে হবে। পাঁচফোড়ন ও গোটা শুকনো লঙ্কা হালকা রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি কড়াইতে কোরানো আম, হলুদ, নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি ও গুড় মিশিয়ে কম আঁচে ফোটাতে হবে। বেশ ঘন হয়ে গেলে তাতে মশলার গুঁড়ো, গন্ধরাজ লেবুর জেস্ট ও রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
কাঁচামিঠে আম দিয়ে ভাত
উপকরণ: কাঁচামিঠে আম ১টি (বড়), বাসমতী চালের ভাত ২ কাপ, ঘি ১ চামচ, সাদা তেল ১ টেবিল চামচ, নারকেল কোরা কাপ, হলুদ গুঁড়ো চামচ, কাঁচালঙ্কা কুচি ১ চামচ, বাদাম কাপ, নুন পরিমাণ মতো, গুড় ১ চামচ,
ফোড়নের জন্য: কারিপাতা কাপ, হিং চামচ, আদা কুচি চামচ, শুকনো লঙ্কা ২টি, গোটা সর্ষে চামচ, গোটা জিরে চামচ, ছোলার ডাল ১ চামচ, বিউলির ডাল ১ চামচ।
প্রণালী: প্রথমে কাঁচামিঠে আম, আঁটি বাদ দিয়ে, গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল ও ঘি দিয়ে ফোড়নের সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে। সুগন্ধ বের হলে বাদাম দিয়ে নাড়াচাড়া করে তাতে কোরানো আম, নারকেল কোরা, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি ও গুড় দিয়ে ভালো মতো কষিয়ে তার মধ্যে সেদ্ধ করা ভাত ভালো মতো মিশিয়ে নিন। ১ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকা খুলে গরম গরম পরিবেশন করতে হবে।