Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

৪ বছরে প্রথমবার রেপো রেট বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংক, মত অর্থনীতিবিদদের

উৎসবের মরশুম শুরু হতেই মুদ্রাস্ফীতি মাথা তুলছে। পতনের দিক দিয়ে টাকার দামও নিত্যনতুন রেকর্ড গড়ছে। ম্ঙগলবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯৬.৩৯ টাকা।

৪ বছরে প্রথমবার রেপো রেট বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংক, মত অর্থনীতিবিদদের
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: উৎসবের মরশুম শুরু হতেই মুদ্রাস্ফীতি মাথা তুলছে। পতনের দিক দিয়ে টাকার দামও নিত্যনতুন রেকর্ড গড়ছে। ম্ঙগলবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯৬.৩৯ টাকা। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে রেপো রেট বাড়ানোর পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাংক। এমনটাই মত বিশেষজ্ঞদের। সোমবার থেকে সুদের হার নির্ণয়ে বৈঠকে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটি। বুধবারই এই সংক্রান্ত ঘোষণার কথা। তার আগে রেপো রেট বাড়ানোর পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। তাঁদের মতে, চলতি ৫.২৫ শতাংশ থেকে রেপো রেট বাড়িয়ে ৫.৫০ করা হতে পারে।  পূর্বাভাস সত্যি হলে ২০২৪ সালে গভর্নর হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে সঞ্জয় মালহোত্রার কার্যকালের মেয়াদে প্রথম সুদের হার বৃদ্ধি। প্রায় চার বছর পর সুদ বাড়ানোর পথে হাঁটবে রিজার্ভ ব্যাংক। 

Advertisement

বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে সুদের হারে রিজার্ভ ব্যাংক ঋণ দেয়, তাই রেপো রেট। আর তা হলে স্বাভাবিকভাবেই বাড়ি-গাড়ি ঋণে সুদের হার বাড়তে পারে। ফলে ইএমআইয়ের বোঝা বাড়বে মধ্যবিত্তের। ৪১ জন অর্থনীতিবিদের মধ্যে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সমীক্ষা চালিয়েছিল ব্লুমবার্গ। তাঁদের মধ্যে ৩৫ জন জানিয়েছেন, রেপো রেট বৃদ্ধির পথেই হাঁটতে চলেছে রিজার্ভ ব্যাংক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ