Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম ম্যাচে জয়ী লাল-হলুদের প্রমীলা ব্রিগেড

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল ইমামি ইস্ট বেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে কম্বোডিয়ার দল নম পেন ক্রাউন এফসি’কে ১-০ গোলে হারাল লাল-হলুদের প্রমীলা বাহিনী।

প্রথম ম্যাচে জয়ী লাল-হলুদের প্রমীলা ব্রিগেড
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল ইমামি ইস্ট বেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে কম্বোডিয়ার দল নম পেন ক্রাউন এফসি’কে ১-০ গোলে হারাল লাল-হলুদের প্রমীলা বাহিনী। লক্ষ্যভেদে সফল ফাজিলা ইকবাপুট। ৭০ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দলকে জেতান তিনি। গ্রুপ- ই’তে মশাল বাহিনীর পরের প্রতিপক্ষ হংকংয়ের কিটচি এফসি। 

Advertisement

গত মরশুমে ইন্ডিয়ান উওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল। তার সুবাদে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় শতাব্দীপ্রাচীন ক্লাব। সেই মতো কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে খেলে প্রথম ম্যাচেই জয় পায় লাল-হলুদ ব্রিগেড। তবে এদিন একাধিক সুযোগ হাতছাড়া করায় গোল ব্যবধান বাড়িয়ে রাখতে পারল না ইস্ট বেঙ্গল। আসলে মাঠ সমস্যায় প্রস্তুতি ব্যহত হয়েছে মহিলা দলের। মহিলা ফুটবলাররাও সময়মতো অনুশীলনে যোগ দিতে পারেননি। তা সত্ত্বেও দলের  জয়ে খুশি কোচ অ্যান্টনি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ