Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

পেটের আসল রোগ ধরা পড়ছে না!

এবছর এই সম্মেলনের মূল থিম ছিল ‘পেশেন্ট কেয়ার, রিসার্চ অ্যান্ড ইনোভেশন’

পেটের আসল রোগ ধরা পড়ছে না!
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

পেটের অসুখ কি মহামারি হবে? গ্যাস থেকেই কি যাবতীয় রোগের উৎপত্তি? ইন্ডিয়ান নিউরো গ্যাস্ট্রোএন্টেরোলজি অ্যান্ড মোটিলিটি (জিআই মোটিলিটি) অ্যাসোসিয়েশনের অষ্টম বার্ষিক সম্মেলনে উঠে এল এমনই নানা প্রশ্ন ও তার সমাধান। এই সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হল কলকাতায়। এবছর এই সম্মেলনের মূল থিম ছিল ‘পেশেন্ট কেয়ার, রিসার্চ অ্যান্ড ইনোভেশন’। দু’দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিলেন আয়োজক সংস্থার প্রেসিডেন্ট ও চিকিৎসক অধ্যাপক ডাঃ উদয় চন্দ্র ঘোষাল, অস্ট্রেলিয়ার প্রফেসর ডাঃ জেরল্ড হল্টম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক থানগাম ভেঙ্কটেশন সহ বিশ্বের প্রায় তিনশো জনেরও অধিক চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের দাবি,ভারতে বহু কোটি মানুষ পেটের রোগে আক্রান্ত। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা মাত্র ৩৫০০ জন! ফলে পেটের আসল রোগ প্রায়ই ধরা পড়ে না! এই সমস্যার সমাধান প্রয়োজন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ