Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

মাঝআকাশে ২৮০০০ ফুট নামল বিমান

মাঝআকাশে বিপত্তি। লন্ডন থেকে শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানকে ফেরানো হল।

মাঝআকাশে ২৮০০০ ফুট নামল বিমান
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: মাঝআকাশে বিপত্তি। লন্ডন থেকে শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানকে ফেরানো হল। জানা গিয়েছে, আয়ারল্যান্ডের আকাশ দিয়ে ওড়ার সময় জরুরি বার্তা পাঠানো হয় ওই বিমান থেকে। বিমানটি আয়ারল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সময় প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। কয়েক মিনিটের মধ্যে ২৮০০০ ফুট উচ্চতা কমে যায়। জরুরি অবস্থার কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে ১০ হাজার ফুটের নীচে নিয়ন্ত্রিত দ্রুত অবতরণের ঘটনা সাধারণত কেবিনের চাপ কমে যাওয়ার মতো পরিস্থিতির ইঙ্গিত দিতে পারে। উল্লেখ্য, কয়েক দিন আগেই ফ্লাইদুবাইয়ের বিমানে একই ধরনের ঘটনা ঘটে। মাত্র দু’মিনিটে বিমানটি ১৭,৪০০ ফুট নীচে নেমেছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ