ক্যালিফোর্নিয়া, ২৪ নভেম্বর: মাত্র ১১ দিনের ব্যবধান। এর মধ্যেই পদত্যাগ, বিতর্ক, এবং শেষ পর্যন্ত প্রত্যাবর্তন। যেন কর্পোরেট দুনিয়ার এক নাটকীয় প্রত্যাবর্তনের গল্প। আবারও এনভিডিয়ার সদর দপ্তরে পা রখলেন জেনসেন হুয়াং। আর তাঁকে স্বাগত জানাতে রীতিমতো উৎসবে মাতলেন সংস্থার কর্মীরা। উচ্ছ্বাস আর ‘জেনসেন! জেনসেন!’ স্লোগানে ভরে উঠল ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় সংস্থার কার্যালয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, কর্মীদের বিপুল অভ্যর্থনায় আবেগাপ্লুত হুয়াং তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন। এনভিডিয়ার ভাইস প্রেসিডেন্ট মিং-ইউ লিউ ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে কর্মীদের উদ্দেশে হুয়াংকে বলতে শোনা যায়, 'দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। দ্বিতীয়বার আমি আরও ভালো সিইও হওয়ার চেষ্টা করব।' অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বুকে হাত রেখে কর্মীদের উদ্দেশে হুয়াং বলছেন, 'আজ আমার কাজে ফেরার প্রথম দিন'। গত কয়েক দিনে যা ঘটেছে, তার জন্য কর্মীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তাঁর কথায়, ' আপনাদের সবাইকে এত কিছুর মধ্যে দিয়ে যেতে বাধ্য করার জন্য আমি সত্যিই দুঃখিত'। হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে এনভিডিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও। এনভিডিয়া এআই-এর এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘He's back’ অর্থাৎ, তিনি ফিরে এসেছেন।
চীনা সুন্দরী গুপ্তচরের সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগ ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয় হুয়াংকে নিয়ে। সেই ঘটনার জেরেই গত ১২ নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বিশ্বের অন্যতম পরিচিত এআই চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। তবে গোটা ঘটনা নাটকীয় মোড় নেয় গতকাল। পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় ফের নিজের পুরনো পদে ফিরলেন তিনি। প্রেসিডেন্ট, সিইও থেকে শুরু করে বোর্ড ডিরেক্টর সব দায়িত্বই আবার তুলে দেওয়া হল তাঁর হাতে। এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, জেনসেনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন। সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জেনসেন হুয়াংকেই সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে মনে করছে বোর্ড।



