Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়িবাড়িতে ডিআই ফান্ডের জমি পুনরুদ্ধার নিজের জমিতে যাওয়ার রাস্তা পেলেন মামলাকারী

নিজের জমিতে যেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নকশালবাড়ির এক স্বর্ণব্যবসায়ী। হাইকোর্টের নির্দেশে অবশেষে বৃহস্পতিবার তিনি জমিতে যাওয়ার রাস্তা পেলেন।

খড়িবাড়িতে ডিআই ফান্ডের জমি পুনরুদ্ধার নিজের জমিতে যাওয়ার রাস্তা পেলেন মামলাকারী
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: নিজের জমিতে যেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নকশালবাড়ির এক স্বর্ণব্যবসায়ী। হাইকোর্টের নির্দেশে অবশেষে বৃহস্পতিবার তিনি জমিতে যাওয়ার রাস্তা পেলেন। খড়িবাড়ি ব্লকের অধিকারী বাজার সংলগ্ন কেলাবাড়িতে ডিআই ফান্ডের জমি দখল করে নির্মাণের অভিযোগ বহুদিনের। এজন্য নিজের জমিতে যাতায়াতের পথ না পেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন জমির মালিক প্রদীপকুমার প্রসাদ। আদালতের নির্দেশেই এদিন ডিআই ফান্ডের জমি দখলমুক্ত করল ব্লক প্রশাসন। 

Advertisement

এলাকায় প্রায় এক বিঘা জমি রয়েছে প্রদীপবাবুর। তবে সেখানে যেতে ডিআই ফান্ডের জমি পেরতে হবে। কিন্তু ওই এলাকার বাসিন্দা মুকুল দাস ডিআই ফান্ডের জমি দখল করে সীমানা তৈরি করেছিলেন। এতেই শুরু হয় বিতর্ক। অবশেষে বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রদীপবাবু। তিনি বলেন, মুকুল দাস ডিআই ফান্ডের জমি দখল করেছেন। এতে আমার এক বিঘা জমিতে যাতায়াত করা যাচ্ছিল না। আমি ঢুকতে বাধা পাচ্ছিলাম। ভূমিদপ্তরে অভিযোগ জানাই। তারপরও জমি দখলমুক্ত না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেইমতো আদালতের নির্দেশে ডিআই ফান্ডের দখল করে রাখা কিছু জমি এদিন দখলমুক্ত করা হয়েছে। তবে এখনও কিছু জায়গা দখল হয়ে রয়েছে। যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত মুকুল দাস। এদিন খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ, বিএলএলআরও প্রতিমা সুব্বার উপস্থিতিতে এই অভিযান চলে। 
খড়িবাড়ির বিডিও বলেন, রাস্তার জন্য কিছু জমি দখলমুক্ত করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ মতোই ডিআই ফান্ডের দখল হওয়া জমি দখলমুক্ত করেছি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ