গ্রেপ্তার ভাটপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলার তরুণ সাউ। ২০২৫ সালে থানায় ঢুকে মারধর করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পরে পুরনো মামলায় কালকে রাতে খড়দহ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । আজ সকালে হাতকড়া পড়িয়ে কোমরে দড়ি দিয়ে বারাকপুর আদালতে নিয়ে আসা হলো তাঁকে।



