Bartaman Logo
১০ জুন, ২০২৬

পার্থদের বিচারের অনুমোদন নিয়ে দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিযুক্ত হিসেবে কয়েকজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন।

পার্থদের বিচারের অনুমোদন নিয়ে দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিযুক্ত হিসেবে কয়েকজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। তাঁদের ‘প্রসিকিউট’ করার অনুমতি সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারকে দু’ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সরকারকে জানাতে হবে তাদের মতামত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চের সামনে পার্থবাবুর আইনজীবী বলেন, এই মামলায় সহযোগী অভিযুক্তদের ট্রায়াল শুরু না হলে আমার মক্কেলেরও ট্রায়াল হচ্ছে না। একইসঙ্গে হবে। পার্থবাবু প্রবল অসুস্থ। শয্যাশায়ী। 

Advertisement

যদিও এই অসুস্থতার বিষয়টিকে ‘ভান’ বলেই আদালতেই পাল্টা মন্তব্য করেন সিবিআইয়ের আইনজীবী দেশের অতিরিক্ত সলিসেটর জেনারেল এস ভি রাজু। বলেন, পার্থ চট্টোপাধ্যায় একগলা দুর্নীতিতে ডুবে রয়েছেন। তাই তাঁকে জামিন দেওয়াই উচিত নয়। একই দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহার মতো স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদের কর্তাব্যক্তিরা। তাঁদেরই প্রসিকিউশনে রাজ্য সরকার এখনও অবস্থান নেয়নি বলেই সমস্যা রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ