Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের দ্বারস্থ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের মালিকপক্ষ

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রমাদেবী গোয়েঙ্কা

হাইকোর্টের দ্বারস্থ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের মালিকপক্ষ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রমাদেবী গোয়েঙ্কা। জানা গিয়েছে, ২০২০ সালে ৯, ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকপক্ষের সঙ্গে চুক্তি হয় তৃণমূল যুব কংগ্রেসের। কিন্তু মালিকপক্ষের অভিযোগ, চুক্তিতে যে যে শর্ত ছিল, তা মানা হয়নি। প্রভাব খাটিয়ে দু’টি ফ্লোর দখল করে রাখা হয়েছিল এবং মালিককে না জানিয়ে বিলবোর্ড লাগানো হয়েছিল বলে অভিযোগ । তাঁদের দাবি, শুধু ফ্লোর নয়, সিঁড়ির নীচের অংশ, গ্যারাজ, ছাদ—সবটাই দখল করে রাখা হয়েছে। মালিকের এসব অভিযোগের ভিত্তিতে ক্যামাক স্ট্রিটের অফিস ছেড়ে দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল। সেই নোটিসে স্থগিতাদেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে। শীঘ্রই শুনানির সম্ভাবনা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ