Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গোসাবায় ২ দশকের পুরানো তৃণমূল পার্টি অফিস দখল

গোসাবায় দুই দশকের বেশি পুরনো তৃণমূলের একটি পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, বিজেপির মদতে পার্টি অফিসটি দখল করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন।

গোসাবায় ২ দশকের পুরানো  তৃণমূল পার্টি অফিস দখল
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় দুই দশকের বেশি পুরনো তৃণমূলের একটি পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, বিজেপির মদতে পার্টি অফিসটি দখল করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। অভিযোগ, ওই বিল্ডিংয়ে গেরুয়া রং করে তাতে ভারতমাতা ভবন লিখে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গোসাবার বিধায়ক বিকর্ণ নস্করের দাবি, ওই পার্টি অফিস বিজেপির কেউ দখল করেননি। কারা করেছেন, সেটা ওঁরা দেখুন। স্বাভাবিকভাবে এনিয়ে দুই দলের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্কর বাম আমলে ২০০৮ সালে এই পার্টি অফিস নিজের টাকা খরচ করে তৈরি করেছিলেন। গোসবার বুকে এটাই ঘাসফুল শিবিরের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত ছিল। পালাবদলের পর সেই পার্টি অফিসে প্রথমে ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। সেটি তখন দখল করার চেষ্টা করা হলেও তা হয়নি। এতদিন সেই বিল্ডিংয়ে তালা দেওয়া ছিল। কিছুদিন আগে তৃণমূলের সেই কার্যালয়ে গেরুয়া রঙের পোঁচ দিয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এখন সেটা নিজেদের কার্যালয় বলে দাবি করছে বিজেপির এক শ্রেণির নেতা। জয়নগর মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, গায়ের জোরে বিজেপি আমাদের গোসাবা ও বিপ্রদাসপুর এলাকার পার্টি অফিস দখল করেছে। কেউ বলার নেই! ওরা যা নয় তাই করছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এই অবস্থায় কীভাবে আমাদের কার্যালয় উদ্ধার করা যাবে, সেই চিন্তা করছি!

Advertisement
সম্পর্কিত সংবাদ