Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারত-পাক মহারণ ঘিরে চড়ছে পারদ

আগামী ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ভারত প্রথম ম্যাচে নামছে ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। তবে যে ম্যাচের দিকে সবাই তাকিয়ে, তা হল ভারত-পাক মহারণ।

ভারত-পাক মহারণ ঘিরে চড়ছে পারদ
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: আগামী ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ভারত প্রথম ম্যাচে নামছে ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। তবে যে ম্যাচের দিকে সবাই তাকিয়ে, তা হল ভারত-পাক মহারণ। খেলাটি হবে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এমনিতেই দুই দেশের ক্রিকেট যুদ্ধ ঘিরে বাড়তি উত্তেজনা থাকেই। তবে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ এবারের ভারত-পাকিস্তান লড়াইকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে এখন থেকেই। 

Advertisement

জোরদার প্রস্তুতি সারতে আগেই দুবাই পৌঁছে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। চলছে অনুশীলন। প্রিয় ক্রিকেটারদের দেখতে ভিড় করছেন সমর্থকরা। হ্যারিস রউফকে দেখে এক সমর্থক বলেন, ‘ভারতের সঙ্গে এশিয়া কাপে দু’বার দেখা হবে।’ জবাবে পাক ক্রিকেটারকে বলতে শোনা যায়, ‘দু’বারই হারাব’, যা শুনে সমর্থকরা হাততালিও দেন। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখার পর পাল্টা দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। কেউ কেউ বলেছেন, ‘প্রত্যেকবারই ঢাকঢোল পিটিয়ে শুরু করে পাকিস্তান। কিন্তু ভারতের বিরুদ্ধে শুধুই হারে। তার জন্য নানা অজুহাত খাড়া করে। এবারও সেটাই হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ