Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে যুবক খুনে প্রধান অভিযুক্ত প্রথম পক্ষের স্ত্রী

যুবককে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রথম পক্ষের ডিভোর্সি স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে।

জলঙ্গিতে যুবক খুনে প্রধান অভিযুক্ত প্রথম পক্ষের স্ত্রী
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: যুবককে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রথম পক্ষের ডিভোর্সি স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে। মৃতের পরিবারের অভিযোগ, মারধরের পর পচা জলে ডোবানো হয়। পরে জোর করে ঘাসমারা কীটনাশক খাইয়ে দেওয়া হয়। রবিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে মৃতের প্রাক্তন স্ত্রীর মামার বাড়ি সাগরপাড়া থানার ধনিরামপুরে। গুরুতর জখম অবস্থায় যুবককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাকিবুল বিশ্বাস (২৩)। বাড়ি জলঙ্গি থানার রায়পুর। 

Advertisement

ঘটনায় যুবকের মৃত্যুর আগেই মৃতের পরিবার প্রাক্তন স্ত্রী সহ তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তে নেমে সাগরপাড়া থানার পুলিস সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম নুরবানু বিবি (শাশুড়ি) ও জিয়ারুল শেখ (শ্যালক)। মুল অভিযুক্ত মৃতের প্রাক্তন স্ত্রী তানিয়া খাতুন পলাতক বলে জানিয়েছে পুলিস। সাগরপাড়া থানার পুলিস জানিয়েছে, ধৃত দুই অভিযুক্তকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পরিবার সূত্রে জান গিয়েছে, চার বছর আগে সাহেবনগরের বাসিন্দা তানিয়ার সঙ্গে বিয়ে হয় রাকিবুলের। বিয়ের তিন মাস পর রাকিবুল কেরলে পরিযায়ী শ্রমিকের কাজে যান। সেই সময় তানিয়ার বাপের বাড়ির লোকজন তাকে ফিরিয়ে নিয়ে যায়। একবছর পর ছাড়পত্র হয়। প্রথম পক্ষের স্ত্রী সঙ্গে ডিভোর্স হওয়ার পর আড়াই বছর আগে রাকিবুল মালদহ জেলার হরিশচন্দ্রপুরে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের একটি সন্তান রয়েছে। মৃতের দাদা লিটন বিশ্বাস বলেন, ভাই বিয়ে করে সংসার করছিল এটা সহ্য হচ্ছিল না তানিয়ার। চক্রান্ত করে তানিয়ার মামার বাড়ি ধনিরামপুরে ভাইকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। পরে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়। দ্বিতীয় বিয়ের পর রাকিবুল টোটো চালাতেন। রবিবার রাত ৮টা নাগাদ প্রাক্তন স্ত্রীর ডাকে এক বন্ধুকে নিয়ে ধনিরামপুর যান। রাত ৯টা নাগাদ মৃতের প্রাক্তন শাশুড়ি নুরবানু বিবি ফোন করে জানান, রাকিবুল পড়ে আছে তোমরা নিয়ে যাও। মৃতের পরিবারের লোকজন যাওয়ার আগেই সাগরপাড়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। রাকিবুলকে প্রথমে সাগরপাড়া হাসপাতাল, সেখান থেকে ডোমকল মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। মৃতের মা সমেদান বিবি বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে ওরা খুন করেছে। ওদের ফাঁসি চাই। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ