সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটায় এক তরুণী ও তাঁর বন্ধু সহ পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে চার অভিযুক্তের গ্রেফতারির পরেও আতঙ্কিত নির্যাতিতা। ঘটনার পর থেকে বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন তিনি। নির্যাতিতা বলেন, চারজন গ্রেফতার হলেও এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা। যার নেতৃত্বে এতবড় ঘটনা ঘটেছে, পুলিশ এখনও তাঁকেই ধরতে পারেনি। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। সে জন্যই অল্প সময়ের মধ্যে একাধিক লোককে একত্রিত করে সেদিন হামলা চালিয়েছিলেন অভিযুক্তরা। সেদিন পিসতুতো বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তাঁর চিকিৎসক দাদাও। তিনিও দাবি করেন, এই ঘটনায় মূল অভিযুক্তকে এখনও পুলিশ ধরতে পারেনি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে তারা। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে ঠাকুর দেখে ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন গাইঘাটার বাসিন্দা এক তরুণী ও তাঁর বন্ধু। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন পরিবারের সদস্যরাও। বৃহস্পতিবার চাঁদপাড়া



