• এবার রহস্য উন্মোচনের পালা। ‘দৃশ্যম’ ছবির মাধ্যমে যে রহস্যের উন্মোচন অজয় দেবগন করেছিলেন, তারই শেষ পর্যায় মুক্তি পাবে আগামী বছর। কোন দিন? ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে। এই দিন ঘিরেই গোটা ছবির গল্প সাজানো। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ‘দৃশ্যম ৩’ ছবির মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন অভিনেতা। লিখলেন, ‘শেষ অধ্যায় বাকি রয়েছে।’ চলতি বছর অক্টোবর থেকে ছবির শ্যুটিং শুরু হয়েছে। আগেই জানা গিয়েছিল, এবার নাকি আরও বেশি টুইস্ট থাকবে চিত্রনাট্যে। ফলে দর্শক মহলে আগ্রহ রয়েছে। সোমবার সেই আগ্রহের পারদ চড়ালেন অজয়। আনুষ্ঠানিকভাবে তিনি জানালেন, ফের বিজয় শালগাঁওকর হিসেবে ফিরছেন তিনি। প্রকাশ্যে এসেছে ছবিতে অজয়ের লুকও।



