ঐতিহাসিক ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। ইতিমধ্যে এই ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে, এই চরিত্রটি তাঁর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। বিপরীতে কাজ করবেন কোনো নতুন অভিনেতা, এমনই খবর সূত্রের। সবকিছু ঠিক থাকলে, আগামী বছর নতুন সিনেমার কাজ শুরু করবেন নায়িকা।
Advertisement



