বক্স অফিস সাফল্যের ইতিহাস গড়ল রামায়ন
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বক্স অফিস সাফল্যের নিরিখে ‘ধুরন্ধর ২’কে পিছনে ফেলল রণবীর কাপুরের ‘রামায়ণ’। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ছবির তকমা পেল এই সিনেমা। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ১ হাজার ৮১৪ কোটি টাকা উপার্জন করেছে এই ছবি। ভারতেই এই অঙ্ক ১ হাজার ২১২ কোটি টাকা। আর রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর বক্স অফিস কালেকশন ১ হাজার ৮১৩ কোটি টাকা। ‘ধুরন্ধর ২’কে পিছনে ফেলেছে  নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি। তবে নীতেশেরই অপর একটি ছবি এখনও পর্যন্ত রয়েছে প্রথম স্থানে। সেটি আমির খান অভিনীত ‘দঙ্গল’। সে ছবির ব্যবসাকেও ‘রামায়ণ’ ছুঁয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে।   

Advertisement