বলিউডের পিআর কালচার ও মেকি জনপ্রিয়তা  নিয়ে বিস্ফোরক শাহিদ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অর্থের বিনিময়ে জনপ্রিয়তা! বলিউডের পিআর কালচার ও মেকি জনপ্রিয়তা নিয়ে সরব হলেন অভিনেতা শাহিদ কাপুর। তাঁর সাফ বক্তব্য, এখন দর্শক ভীষণ ভালোভাবে বুঝতে পারেন, কাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাইছেন আর কোনটি টাকার বিনিময়ে তৈরি করা প্রচার। মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে গেলে অর্থের বিনিময়ে প্রচার কোনো রাস্তা হতে পারে না বলেই মত অভিনেতার। তাঁর দাবি, ‘নিজের মতো করে থাকা ভীষণ প্রয়োজন। কৃত্রিমভাবে উপস্থাপন করা হলে, তা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ৩০ বছর আগেও হয়তো ইন্ডাস্ট্রিতে এই কালচার ছিল। তবে সেই বিষয়ে আমার জানা নেই।’ 

Advertisement