নতুন কিছু শেখার সুযোগ চাই
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুরজ বরজাতিয়া পরিচালিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। নানা কথায় জমজমাট আড্ডায় নায়িকা।  

Advertisement

• গল্পের মুখ্য চরিত্রে কাজ করলে দায়িত্ব তো বেশি? 
• অবশ্যই। রাজশ্রী প্রোডাকশন হাউজের তৈরি ছবি ও চরিত্র বছরের পর বছর দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রথমদিন আমাদের শ্যুটিং হয়েছিল একটি মন্দিরে। ছবির ‘ইয়ে প্রেম’ গানটির শুরুতে আয়ুষ্মান ও আমাকে মন্দিরে যেতে দেখা যায়। এমন একটি ঐতিহ্যের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। সুরজ স্যারের মতো পরিচালকের সঙ্গে কাজ করাও আমার কাছে নতুন কিছু শেখার সুযোগ।
• পূর্বা চরিত্রটি কি চ্যালেঞ্জিং? 
•• না। কারণ, প্রত্যেক মেয়ের মধ্যেই নানারকম বৈশিষ্ট্য থাকে। মেয়েরা যেমন সাহসী, দৃঢ়চেতা হতে পারে, তেমনই তারা আবেগপ্রবণও। ভালোবাসলে তাদের মধ্যে দুর্বলতাও কাজ করে। আমি এর আগে বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছি। প্রতিটি ছবির ঘরানা আলাদা, তাই চরিত্রও আলাদা। আমি শুধু বিভিন্ন চরিত্রের মাধ্যমে আবেগের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছি।
• ছবিতে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে। বাস্তবে এই বিষয়টি কীভাবে দেখেন?
•• আমার কাছে নারীবাদের অর্থ হল, প্রত্যেক নারী যেন নিজের ইচ্ছেমতো জীবনযাপন করতে পারেন। প্রত্যেক মেয়েরই নিজস্ব স্বপ্ন থাকে। সে কী হতে চায়, কী করতে চায়, সেই স্বাধীনতা তার থাকা উচিত। আর সমাজের উচিত স্বপ্নকে সম্মান জানানো।
• কেরিয়ারের শুরুতেই সাফল্য পেয়েছেন। নিজের জন্য গর্ব হয়?  
•• আমার কাছে সবচেয়ে বড়ো প্রাপ্তি হল, যখন আমার মা-বাবা আমার কাজ নিয়ে গর্ব করেন। তাঁরা যখন বলেন, আমি ভালো কিছু করেছি, তখনই মনে হয় জীবনে কিছু একটা অর্জন করতে পেরেছি। 
দেবারতি ভট্টাচার্য, মুম্বই