ভারতে মুক্তি নয়  পাকিস্তানের ওটিটি সিরিজ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ ‘জো বাচায়ে হ্যায় সঙ্গ সামিট লো’। সূত্রের খবর, তীব্র সমালোচনা, বিতর্কের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিল ওটিটি সংস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমস্ত রকম আলোচনা করার পরই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সঈদ সহ আরও বহু তারকা এই সিরিজে অভিনয় করছেন। তবে ট্রেলার মুক্তির পর থেকেই এ দেশে বিতর্ক শুরু হয়। একাধিক সিনে সংগঠন এই বিষয়ে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দেয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফেও নেটফ্লিক্সকে বলা হয়, সিরিজটি যাতে ভারতে মুক্তি না পায়। সেই বিষয়ে যাবতীয় আলোচনার পর প্রথম পাক সিরিজ ভারতে মুক্তি না দেওয়ার পথেই হাঁটছে সংস্থা। 

Advertisement