Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রবিবার

ঘুড়ি

ঘুড়ি অংশুমান চক্রবর্তী

ঘুড়ি
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঘুড়ি

Advertisement

অংশুমান চক্রবর্তী

 

আপনমনে দেখছে খোকা মেঘের ওড়াউড়ি
লাটাই-সুতো আনল দ্রুত, উড়িয়ে দিল ঘুড়ি।

উড়ছে ঘুড়ি নীল আকাশে, মেঘের পাশে পাশে
কয়েকফোঁটা জলের কণা পড়ল এসে ঘাসে।

বৃষ্টি এল ঝমঝমিয়ে, বইছে বাতাস জোরে
ভাবছে সবাই— খোকার ঘুড়ি নামবে কেমন করে?

বলল খোকা, দেশের জন্য এটাই চেয়েছিলাম
উড়িয়ে ঘুড়ি আকাশ থেকে বৃষ্টি এনে দিলাম।

আমার ঘুড়ি নামবে ঠিকই, চিন্তা করি না যে
শুকনো জমি প্রাণ পেয়েছে, নামো চাষের কাজে।

Advertisement