Bartaman Logo
১০ জুন, ২০২৬

একই সঙ্গে কাজ করবে ভারতীয় সেনার স্থল-বায়ু ও নৌবাহিনী, জানাল কেন্দ্রীয় সরকার

২০২৩ সালে সংসদের বাদল অধিবেশনে ‘ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশন’ বিল পাস হয়েছিল সংসদের দুই কক্ষে

একই সঙ্গে কাজ করবে ভারতীয় সেনার স্থল-বায়ু ও নৌবাহিনী, জানাল কেন্দ্রীয় সরকার
  • ২৮ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ মে: ২০২৩ সালে সংসদের বাদল অধিবেশনে ‘ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশন’ বিল পাস হয়েছিল সংসদের দুই কক্ষে। তারপরেই ওই বছরের আগস্ট মাসে রাষ্ট্রপতির সইয়ের পর সেই বিল আইনে পরিণত হয়। ভারতীয় সেনায় সেই আইন কার্যকর হয় গত বছরের ১০ মে। আর আজ, বুধবার জারি হয়েছে নিয়ম। কিন্তু কী এই বিষয়টি? কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ‘ভারতীয় সেনার তিন বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে, সেই লক্ষ্যেই নয়া নিয়ম।’ অর্থাৎ এবার থেকে আর আলাদাভাবে নয়, স্থল, বায়ু ও নৌসেনা একসঙ্গেই কাজ করবে, একই কমান্ডারের নেতৃত্বে। গত ২৭ মে থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।

Advertisement

আজ, বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এবার থেকে আর সমন্বয়ের অভাব হবে না তিন বাহিনীর মধ্যেই। জরুরি পরিস্থিতি কিংবা যুদ্ধের সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। কমান্ডারের নেতৃত্বে এই তিন বাহিনী চলে এসেছে। এতদিন জরুরি পরিস্থিতিতে দেশের তিন বাহিনী আলাদাভাবে কাজ করত। এবার থেকে সেই নিয়মে বদল ঘটেছে। পহলেগাঁও ইস্যুতে পাকিস্তানে ও জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে ভারতীয় সেনা। ভবিষ্যতে সবরকম জরুরি পরিস্থিতিতে যাতে স্থল, বায়ু ও নৌসেনা আরও দ্রুততার সঙ্গে কোনও দ্বন্দ্ব বা বিভ্রান্তিতে না পড়ে একসঙ্গে কাজ করতে পারে তাই এই নয়া নিয়ম। দাবি কেন্দ্রের। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ