Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিষেকের অভিষেক

তামিল ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হচ্ছে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে চেন্নাইতে ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি।

অভিষেকের অভিষেক
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তামিল ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হচ্ছে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে চেন্নাইতে ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অভিষেকের শৈশব কেটেছে। ফলে এই ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়ে তিনি আপ্লুত। যদিও নির্মাতাদের তরফে ছবিটি প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রকাশ্যে আসেনি ছবিটির গল্প বা অন্যান্য কাস্টিংও। শীঘ্রই এ বিষয়ে নির্মাতাদের তরফে ঘোষণা করা হবে বলে খবর। জানা গিয়েছে, এই ছবির জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন অভিষেক। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে বড়পর্দায়। তাঁকে তামিল ছবিতে দেখা যাবে, এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘স্ত্রী ২’ ছবিতে অভিষেকের কাজ প্রশংসিত হয়েছে। এছাড়াও একাধিক সিরিজে নজর কেড়েছিলেন অভিষেক।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ