Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিচর্যার অভাবে আগাছায় ঢেকে গিয়েছে ভেষজ বাগান

নিয়মিত পরিচর্যা না হওয়ায় বিষ্ণুপুর জেলা হাসপাতালের ভেষজ বাগান আগাছায় ভরেছে।

পরিচর্যার অভাবে আগাছায় ঢেকে গিয়েছে ভেষজ বাগান
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: নিয়মিত পরিচর্যা না হওয়ায় বিষ্ণুপুর জেলা হাসপাতালের ভেষজ বাগান আগাছায় ভরেছে। স্থানীয়দের অভিযোগ, তিনবছর আগে ঘটা করে ভেষজ বাগানের উদ্বোধন হলেও তা ঠিকমতো দেখাশোনা হচ্ছে না। ফলে হরেকধরনের ভেষজ গাছের উপর মাথা তুলেছে আগাছা। পরিচর্যার অভাবে ভেষজ গাছ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

বিষ্ণুপুর জেলা হাসপাতালের আয়ুষ বিভাগের মেডিক্যাল অফিসার আব্দুল রহমান মণ্ডল বলেন, টানা বৃষ্টিতে আগাছা বৃদ্ধি পেয়েছে। বাগান পরিচর্যার জন্য একজন কর্মী রয়েছেন। তাঁকে অবিলম্বে আগাছা সাফাই করতে বলা হয়েছে।
জেলা আয়ুষ বিভাগ সূত্রে খবর, কয়েকবছর আগে প্রতিটি জেলা ও ব্লক হাসপাতালে একটি করে ভেষজ বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়। ২০২৩সালে বিষ্ণুপুর জেলা হাসপাতাল চত্বরেও এই বাগান তৈরি হয়। জয়পুর ও কোতুলপুরে একটি করে ভেষজ বাগান তৈরি হয়েছে। চলতি বছর সোনামুখী, পাত্রসায়র ও ইন্দাসেও তা তৈরির কাজ চলছে। বিষ্ণুপুর জেলা হাসপাতালের ভেষজ বাগান চত্বরে একটি ভবনও নির্মাণ করা হয়। ওই বাগানে অশ্বগন্ধা, তুলসি, অশোক, পিপুল, মেন্থা, পুদিনা, অর্জুন, উলটকম্বল, সর্পগন্ধা প্রভৃতি ঔষধি গাছ লাগানো হয়। ঘটা করে বাগানের উদ্বোধন হয়েছিল। বাগান পরিচর্যার জন্য কর্মীও নিয়োগ হয়েছিল। কিন্তু এখন পরিচর্যার অভাবে বেশিরভাগ ভেষজ গাছ আগাছায় ঢেকে গিয়েছে।
অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসার উপর বহু মানুষ ভরসা করে। বিষ্ণুপুর জেলা হাসপাতালের আয়ুষ বিভাগের আউটডোরে রোজ গড়ে ৩৫জন রোগী আসেন। 
বিষ্ণুপুর স্বাস্থ্যজেলার সোনামুখী, জয়পুর, পাত্রসায়র ব্লক হাসপাতাল, কুশদ্বীপ, আকুই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও আয়ুষ বিভাগের চিকিৎসা হয়। সরকারিভাবে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। আয়ুর্বেদ চিকিৎসাকে আরও গুরুত্ব দিতে এবং মানুষকে ভেষজ গাছের বিষয়ে সচেতন করতে প্রতিটি জেলা ও ব্লক হাসপাতালে ভেষজ বাগান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনেকক্ষেত্রে রোগীদের প্রয়োজনীয় ঔষধি গাছ চিনিয়ে দিয়ে বা‌঩ড়িতে ওই গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়। বিষ্ণুপুর হাসপাতালের ভেষজ বাগানে প্রতিটি ভেষজ গাছ কোন কোন রোগের প্রতিকারে লাগে, তা লিখে গাছের গোড়ায় ফলক লাগানো হয়েছে। কিন্তু, ভেষজ বাগানটি আগাছায় বেহাল হয়ে পড়ায় ওই সমস্ত গাছ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ