Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি কর্মীদের মুখ বন্ধ করল সরকার

এবার সর্বস্তরের সরকারি কর্মীদের মুখ বন্ধ করল নবান্ন। বুধবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল নির্দেশিকা দিয়ে জানিয়েছেন, রাজ্য সরকারের আধিকারিক থেকে কর্মী, কেউ রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের কোনও নীতির সমালোচনা কোনও মাধ্যমে করতে পারবেন না।

সরকারি কর্মীদের মুখ বন্ধ করল সরকার
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সর্বস্তরের সরকারি কর্মীদের মুখ বন্ধ করল নবান্ন। বুধবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল নির্দেশিকা দিয়ে জানিয়েছেন, রাজ্য সরকারের আধিকারিক থেকে কর্মী, কেউ রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের কোনও নীতির সমালোচনা কোনও মাধ্যমে করতে পারবেন না। অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস সহ সমস্ত কর্মচারীদের বলা হয়েছে, তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে তথ্য আদানপ্রদান, লেখালেখি বা মিডিয়া কার্যকলাপে অংশ নিতে পারবে না। অনুমতি ছাড়া মিডিয়া অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ