Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলে ভাঙা-গড়ার খেলা অব্যাহত

সোমবার তৃণমূল ছেড়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু। ভোটের ঠিক আগে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।

তৃণমূলে ভাঙা-গড়ার খেলা অব্যাহত
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার তৃণমূল ছেড়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু। ভোটের ঠিক আগে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর ভোটের ফল ঘোষণার তিনমাসের মধ্যে ব্যক্তিগত কারণে দল ছাড়ার কথা ঘোষণা করলেন। অন্যদিকে এদিন এনসিপিআই দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসা পরিষেবা কেন্দ্রে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। যদিও কাকলির দাবি, রাজনৈতিক কারণে নয়, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারেই এসেছিলেন শশী। 

Advertisement

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রবিবার আমার সঙ্গে তৃণমূলের এক সাংসদের ৪০ মিনিট কথা হয়েছে। ফলে কালীঘাটের নেতারা নজর রাখুন সাংসদ ও বিধায়ক এখন যাঁরা রয়েছেন, তাঁরা আবার কাল না অন্যদিকে চলে যান! যদিও কালীঘাট শিবির পালটা দাবি করেছে। বিধায়ক কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকেই যোগাযোগ রাখছেন। পুলিশ সরে গেলে ১৬-১৭ জন সাংসদ আর ৫৫-৫৬ জন বিধায়ক ‘জয় বাংলা’ স্লোগান তুলে আমাদের দিকে চলে আসবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ