Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অঙ্গনওয়াড়িতেই সংসার জমিদাতার প্রশাসনের অভিযানেও দখল ছাড়তে নারাজ

ধূপগুড়ির মাগুরমারী-১ গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংসার পেতেছেন জমিদাতা। এমনকি পড়াশোনার জন্য কেন্দ্রের ঘর ছাড়তেও নারাজ তিনি।

অঙ্গনওয়াড়িতেই সংসার জমিদাতার প্রশাসনের অভিযানেও দখল ছাড়তে নারাজ
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির মাগুরমারী-১ গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংসার পেতেছেন জমিদাতা। এমনকি পড়াশোনার জন্য কেন্দ্রের ঘর ছাড়তেও নারাজ তিনি। পুলিস সহ প্রশাসনিক ব্যক্তিরা গিয়েও অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখলমুক্ত করতে পারেননি। সমস্যায় পড়েছে অঙ্গয়নাড়ি কেন্দ্রের পড়ুয়া সহ কর্মীরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে নিরেঞ্জনপাঠ এলাকায় পরিমল রায়ের বাড়িতে ৮০৫নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর নির্মাণ হয়। সে সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য পরিমল রায় জমিদান করেন। অভিযোগ, একবছরের মাথায় জমিদাতা খারাপ ব্যবহার শুরু করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের কাছ থেকে চাবি নিয়ে বিছানায় ঢুকিয়ে ঘরে থাকা-খাওয়া সহ টয়লেট ব্যবহার করতে থাকেন। বাধ্য হয়ে কেন্দ্রের একটি ছোট ঘরে চলে পঠনপাঠন। পাশের বাড়িতে রান্না করে চলে মিড-ডে-মিল। বিষয়টি নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা ও স্থানীয়রা প্রতিবাদ জানালেও জমিদাতা কর্ণপাত করেনি। অঙ্গনওয়াড়ি কর্মী বাসন্তী দাস বলেন, ঘরে বিছানা ঢুকিয়ে থাকছে ওই ব্যক্তি। প্রতিবাদ করলে মারতে আসে। বিষয়টি সিডিপিও সহ প্রধানকে জানিয়েছি। কিন্তু, কাজের কাজ হয়নি।
জমিদাতা পরিমল রায়ের বক্তব্য, ঠিকাদার যখন ঘর তৈরি করেন, তখন তিনি বলে গিয়েছেন এই ঘরেই জমিদাতা থাকতে পারবে। পাশের একটি ছোট্ট জায়গায় চলবে পড়াশোনা। শনিবার এই নিয়ে সেখানে হাজির হন সিডিপিও, স্থানীয় প্রধান, সহ পুলিস। তারা ঘর খালি করার চেষ্টা করে। কিন্তু পরিবারটি সাফ জানায় এই বর্ষায় তারা এখন কোথায় যাবেন? 
তবে এদিন মাগুরমারী-১ গ্রাম পঞ্চায়েতের তরফে পুনর্বাসনের ব্যবস্থা করার কথা বলা হলেও পরিবারটি মানতে চায়নি। প্রধান বর্ণশ্রী রায় বলেন, পরিবারটিকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু তারা বুঝছে না।  পরবর্তীতে কি করা যায়, দেখব।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ