Bartaman Logo
১০ জুন, ২০২৬

সত্যপাল-ধনকারকে অবজ্ঞা করেছে দল, মুখ খুলে বহিষ্কৃত বিজেপি নেতা

বিজেপি নেতা তথা রাজস্থানের দলীয় মুখপাত্র কৃষ্ণ কুমার জানুকে ছ’বছরের জন্য বহিষ্কার করল গেরুয়া শিবির

সত্যপাল-ধনকারকে অবজ্ঞা করেছে দল, মুখ খুলে বহিষ্কৃত বিজেপি নেতা
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: দলের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জের। বিজেপি নেতা তথা রাজস্থানের দলীয় মুখপাত্র কৃষ্ণ কুমার জানুকে ছ’বছরের জন্য বহিষ্কার করল গেরুয়া শিবির। শুক্রবার বিজেপির রাজ্য শৃঙ্খলা কমিটির সভাপতি ওঙ্কার সিং লাখাওয়াত এখবর জানিয়েছেন। 

Advertisement

সদ্য প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রতি দলের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন কৃষ্ণ কুমার। তাঁর দাবি, প্রাক্তন বিজেপি নেতা সত্যপাল মালিককে অবজ্ঞা করেছে দল। মালিকের শেষকৃত্যের কথা উল্লেখ করে হতাশা প্রকাশ করেন কৃষ্ণ কুমার। একইসঙ্গে প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গে দলের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি। এক্ষেত্রেও একই অভিযোগ কৃষ্ণ কুমারের। সরাসরি দাবি করেন, দলের অবজ্ঞার কারণেই পদত্যাগ করেছে ধনকার। তাঁর ইঙ্গিত ধনকারকে এমনটা করতে বাধ্য করা হয়েছে। কারণ হিসেবে অদ্ভুত এক যুক্তিও সামনে আনেন কৃষ্ণ কুমার। বলেন, সত্যপাল মালিক এবং জগদীপ ধনকার দুজনেই জাঠ সম্প্রদায়ের মানুষ, তাই এঁদের প্রতি দলের এমন অবজ্ঞা। শুধু তাই নয়, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি কিংবা যশবন্ত সিনহার মতো নেতার কথা উল্লেখ করে কৃষ্ণ কুমার বলেন, জনপ্রিয় এই নেতাদেরও সম্মান করে না বিজেপি। তাঁর বক্তব্যের এই ভিডিও ঘিরে হইচই শুরু হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ